1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

প্রচলিত মাদক ও স্পিড মেশানো নিয়ন্ত্রণহীন মাদক এক নয়:নির্বাহী অফিসার আবদুস সামাদ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জুন সকালে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সসভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তার লিকসন চৌধুরী, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ, কৃষি কর্মকর্তা ইমরান হেসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার আসদুস কুদ্দুস, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ ফয়সাল মাহমুদ, মাওলানা আবদুল মতিন প্রমুখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, মাদকদ্রব্য নিষিদ্ধ নয়। আমাদের প্রয়োজন মাদকের অপব্যবহার বন্ধ করা। প্রচলিত মাদক ও স্পিড মেশানো নিয়ন্ত্রণহীন মাদক এক নয়। তাই সকলকে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। এটা সম্ভব পারিবারিক ভাবে সচেতনতা গড়ে তোলা। পরে নির্বার্হী অফিসার কলেজ, মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতায় বিজয়ী নয় শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট