1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগের ১১ জেলা হতে ছেলে ও মেয়ের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পৃথক ২২টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

আজ নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট প্রতিভা অন্বেষণের দারুন স্থান। দেশের শীর্ষ পর্যায়ে যারা গেছে তাদের অধিকাংশ খেলোয়াড় এ টুর্নামেন্ট থেকেই এসেছে। তিনি আরো বলেন, খেলোয়াড়দের পরিচিতির মাধ্যমে দেশ বিশ্বে পরিচিত হয়। তাই আমি আশা করি আজকে যারা নতুন তারাও একদিন বিশ্বের কাছে দেশের পরিচিতি তুলে ধরবে।

প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মোঃ আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ প্রমূখ উপস্থিত ছিলেন। অসংখ্য ফুটবলপ্রেমী এসময় খেলা উপভোগ করেন।

আজ উদ্বোধনী ম্যাচে বান্দরবান জেলা ছেলেদের দল চাঁদপুর জেলা ছেলেদের দলকে ৫-২ গোলে পরাজিত করে।

আগামী ২৪ অক্টোবর সাড়ে তিনটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট