1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় দ্বিতীয় দফায় ডিম ছাড়ছে মা মাছ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪০৫ বার পড়া হয়েছে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় দ্বিতীয় দফায় মাছের ডিম সংগ্রহ করছে সংগ্রহকারীরা। গত বৃহস্পতিবার (১৬জুন) রাতে থেকে ১৭ জুন বিকাল পর্যন্ত কয়েক শত নৌকা নদীতে নোঙ্গর করে জাল পেতে ডিম সংগ্রহ করছে। নদীর মাদার্শা রামদাশ হাট, আমতুয়া, নাপিতেরঘাট, আজিমের ঘাট, কাগতিয়া, গড়দুয়ারার বাঁকে ডিম সংগ্রহকারীদের উৎসবমুখর পরিবেশে ডিম সংগ্রহ করতে দেখা গেছে। ডিম সংগ্রহের এই ধারাবাহিকতা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে বলে অনেকেই জানিয়েছে। হালদা নদী ও মা মাছের গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড.মঞ্জুরুল কিবরিয়া সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হালদার বিভিন্ন পয়ন্টে অবস্থান করে ডিম সংগ্রহকারীদের তথ্য সংগ্রহ করেছেন। তিনি এই প্রতিবেদককে বলেছেন উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও নদীতে কাজ করে আসা এনজিও সংস্থা আইডিএফ এর কঠোর নজরধারীর মধ্যে বিগত এক বছর থেকে মাছ চোরদের উৎপাত বন্ধ রয়েছে। একারণে নদীতে প্রচুর মা মাছের বিচরণ রয়েছে। এই বিশেষজ্ঞের ধারণা এবার মৎস্যজীবিরা কাংঙ্খিত ডিম সংগ্রহ করতে পারবে। নদীর পাড়ে অবস্থানকারী আইডিএফর এর কর্মকর্তা শাহ আলম বলেছেন বর্ষণের নদীর স্রোত বাড়ার সাথে মা মাছের ডিম দেয়ার পরিমানও বাড়ছে। পর্যাপ্ত ডিম সংগ্রহ করার আশাবাদের কথা জানিয়েছে নদীতে জাল পেতে ডিম সংগ্রহকারী গড়দুয়ারার কামাল সওদাগর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট