1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে ফারাজ করিম:৫০০ বাড়ী সহ কোটি টাকার সহযোগিতা

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৭২ বার পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভিন্ন জেলা-উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। গত ১৮ জুন, শনিবার থেকে শুরু হওয়া তার এই মানবিক কার্যক্রমে দেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন৷ তার গঠিত মানবিক তহবিলে প্রায় দেড় কোটি টাকার বেশি সংগ্রহ করেছেন তিনি। এরমধ্যে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে তিনি ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গিয়েছেন৷ জীবনের ঝুঁকি নিয়ে বন্যার স্রোতের মধ্যেই বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি এসব ত্রাণ পৌছে দিয়েছেন। সুনামগঞ্জের সদর, পৌর এলাকা, জগন্নাথপুর, মইনপুর, হালুয়ার ঘাট, ধোপাখালী সুইস গেইট, সুরমা, দারাইর গাও, হাল্লরগাও, খাইনতর, দোয়ারা বাজার এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বর্তমানে আরো ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কুড়িগ্রামের বিভিন্ন প্রত্যন্ত জনপদে ছুটে গিয়েছেন তিনি৷ কাল কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবেন বলে জানা গেছে। সেখানেও বন্যাদুর্গত ২ হাজার পরিবারের পাশে দাঁড়াবেন ফারাজ করিম চৌধুরী।

তার এই বৃহৎ মানবিক কার্যক্রমের সবচেয়ে সাহসী পদক্ষেপ হল, তিনি ১ কোটি টাকা খরচ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জের বন্যাবিধ্বস্ত তাহিরপুর উপজেলায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৩৫০ টি ঘর ও কুড়িগ্রামে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১৫০ টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমে ৫০ জন স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট