1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

মরহুম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মোহাম্মাদ:আলাউদ্দীন (চট্টগ্রাম)
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা আইন পরিষদের চেয়ারম্যান রাউজান কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মরহুমের রাউজান গহিরা নিজ বাড়িস্থ বক্সআলী চৌধুরীর জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার এমপি, আর্ন্তজাতির যুদ্ধপরাধ ট্যাইবুনালের বিজ্ঞ আইজীবি এডভোকেট রানা দাশ গুপ্ত। এছাড়াও রাউজান উপজেলা আ.লীগ, উপজেলা প্রশাসন, রাউজান থানা, পৌরসভা মেয়র, উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, মরহুমের ছেলে ব্যবসায়ী এ বি এম ফজলে শহীদ চৌধুরী, নাতি ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লায়ন শাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু,বাবুল মিয়া,রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নুরুল আবছার বাশি, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, কাজী ইকবাল, শওকত হাসান, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম, সারজু মোঃ নাছের, শওকত হোসেন, হাসান মোঃ রাসেল, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, সৈয়দ হোসেন কোম্পানি, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ প্রমুখ। এছাড়া মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ, গহিরা কলেজ, রাউজান সরকারি কলেজ, নোয়াপাড়া কলেজ, চট্টগ্রাম মোটর মালিক সমিতি, চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
এছাড়াও ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ কিয়াম ও মরহুমের জীবনীর উপর আলোচনা করেন বক্স আলী জামে মসজিদের খতিব মাওলানা কাজী কুতুব উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদেরী। পরে রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনে পক্ষে মরহুমের কবরে পুস্প মাল্য অর্পণ করে কবর জিয়ারত করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট