1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

মহান ১০ মাঘ মাইজভাণ্ডারীর ওরশ শরীফ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশ্বসমাদৃত ত্বরীকা,ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া-র প্রবর্তক নুরুল আলম, গাউসুল আযম,ফানাফিল্লাহ,বাকাবিল্লাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ১১৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)-র গাউসিয়া হক মঞ্জিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসন এর সাথে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী-র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের  সাজ্জাদানশীন ও বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী।  রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মঈনউদ্দীন ঈমন এর সঞ্চালনায় প্রশাসনিক সমন্বয় সভায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফটিকছড়ি নাজিরহাট বিট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রীয় পর্ষদ সদস্য বৃন্দ,ফায়ার সার্ভিস কর্মকর্তা বৃন্দ,পল্লী বিদুৎ সমিতি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট