1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

মানবিক শওকতকে রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বেওয়ারিশ মানুষদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক শওকত। ‘মানুষ মানুষের জন্য’ বিষয়টির বাস্তব উদাহরণ যেন তিনি। সমাজের প্রত্যেকে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসলে মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মো.শওকত হোসেন পিপিএমকে রাউজান প্রেস ক্লাবের আয়োজনে সংগঠনের কার্যালয়ে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।এতে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর চৌধুরী। রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যাপক মো.ফারুক, একেএম ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.তসলিম উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সহ সভাপতি মো.হাবিবুর রহমান, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবীবি, সহ সভাপতি যীশু সেন, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী, সহ সম্পাদক আমির হামজা, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত। শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধীয় অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট