1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই:গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন ‘আমার প্রিয় ছোটভাই মো. আলী সুমনের মমতাময়ী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই। মুরব্বী হিসেবে তার বড়ভাই হিসেবে তার পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার। ‘ গতকাল মঙ্গলবার, ২৮ জানুয়ারি দুপুরে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বায়তুর রহমান জামে মসজিদের পাশ্বস্থ কবরস্থনে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.আলী সুমনের মাতা হোছনারা বেগমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, মো. আলী সুমন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠনের দুঃসময়ের পরিক্ষিত সৈনিক। প্রতিটি নেতাকর্মীর অনুপ্রেরণা হচ্ছে গর্ভধারণী মা। এই মা হারানোর মতো কষ্ট আর নেই। মৃত্যুর আগ পর্যন্ত মো. আলী সুমন যেভাবে তাঁর মায়ের পাশে ছিল তা প্রশংসনীয়। তার মমতাময়ী মায়ের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোককে শক্তিতে রূপান্তর করে সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী৷ এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, রাজনীতিবিদ ফিরোজ আহমেদ মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, আমীন উদ্দিন, বিজয় টিভির সিও জুয়েল চৌধুরী, মোজাম্মেল হক, যুবনেতা মাহাবুব, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক শহীদ চৌধুরী, ওমার ফারুক, আবদুল মান্নান মনি, হাসান বাহাদুর, সৈয়দ মো.তৌহিদুল আলম, মো. জাবেদ, মো. রাশেদ, পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, ছোটন আজম, তসলিম উদ্দিন, শাহাদাত মির্জা, শাহজান সাহিল, রেওয়াজ, রিয়াজ চৌধুরী, নবীদুল আলম, আবুল মনছুর, মো. হোসেন, খোরশেদ, আলমগীর, আবদুর শুক্কুর, নুরুল ইসলাম, রবিউল হোসেন, রিদোয়ান, জসিম মেম্বার, লোকমান, রিমন প্রমুখ । মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট