1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

মুনিরিয়া যুব তবলীগের কার্যালয় ভাংচুর মামলা: যুবলীগ নেতা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর মুনিরীয়া যুব তাবলীগ এর দুইটি এবাদতখানা ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত ০৩টি মামলার এজাহারনামীয় পলাতক আসামি গুজরা ইউনিয়ন যুবলীগের যুবলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।গত ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে রাউজানের গহিরা থেকে যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে জনতা ধরে। পরে সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল জনতার হাত থেকে উদ্ধার করে তাকে গ্রেফতার করেন । যুবলীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্বে গত ১৯ এপ্রিল ও ৩০ এপ্রিল ২০১৯ সালে আনোয়ার হোসেন সহ ৭০-৭৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মুনিরীয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাংচুর করে। ভাংচুর করার সময় প্রতিষ্ঠান দুটির লোকজন বাঁধা প্রদান করলে নাশকতাকারীরা তাদের গালিগালাজ এবং মারধর করে হুমকি প্রদান করে। এছাড়াও, প্রতিষ্ঠান দুটির কয়েকটি ভবন, আসবাবপত্র এবং দোকানপাট ভাংচুর করে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে রাউজান থানায় মামলা দায়ের করা হয় । যার মামলা নং-০৪, তারিখ- ২৩ আগস্ট ধারা ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩,৩০৭/ ৪২৭/৩৭৯/৩৮০ /৪৩৫/৪৩৬/ ১০৯/ ৫০৬, দ্য পেনাল কোড, ১৮৬০, অপর মামলা নং- ০৫, তারিখ- ২৬ আগস্ট ২০২৪ইং,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৪৩৫/৪৩৬/১০৯/৫০৬, দ্য পেনাল কোড, ১৮৬০।র‌্যাব-৭, গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করেন। রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম জানান, যুবলীগ নেতা আনোয়ার হোসনকে র‌্যাব থানায় হস্তান্তর করেছেন। তাঁর বিরুদ্ধে রাউজান থানায় মুনিরিয়া যুবতবলীগ কমিটির কার্যালয় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগর ঘটনার মামলা রয়েছে । যুবলীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গোলজার পাড়া এলাকার তবল হোসেনের পুত্র ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট