1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

মোহাম্মদপুরে ফজলে করিম এমপি-মানব কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তার আত্মসন্তুষ্টি অর্জন সম্ভব

  • প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৬৪ বার পড়া হয়েছে

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন মানবতার দর্শনে যারা মানব কল্যাণে কাজ করে তারা সৃষ্টিকর্তার আত্মসন্তুষ্টি অর্জন করে। তেমনি হানিফ চৌধুরী মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি মোহাম্মদপুর ও লেলাংগার এলাকায় মানবিক সাহায্যে সহযোগিতা করে মানুষের মন জয় করেছেন। রমজান মাসে হত দরিদ্র মানুষকে খাদ্য সামগ্র ও ঈদ উপহার দিয়ে সামাজিক দায়িত্ব পালন করেছেন। তার মতো সমাজে বৃত্তশালীরা মানুষের কল্যাণে এগিয়ে আসলে দারিদ্রতা হ্রাস পাবে। ২৫ এপ্রিল রাউজান বিনাজুরী ইউনিয়নের মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়ীতে ঈদের উপহার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। বিশিষ্ট সমাজ সেবক হানিফ চৌধুরীর সভাপতিত্বে ও বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বাচ্ছুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সহ সভাপতি ইরফান আহমদ চৌধুরী, শাহজান ইকবাল, স্থানীয় চেয়ারম্যান চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ আলমগীর, প্যানেল চেয়ারম্যান-২ রূপালী চৌধুরী, খোকন বড়ুয়া, সরোয়ার আজাদ, নেপাল মহাজনসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু জানান, এলাকার এক হাজার দুস্থ পরিবারে ঈদের উপহার প্রদান করা হয়। এসব উপহার স্থানীয় সমাজ সেবক হানিফ চৌধুরীর নিজস্ব অর্থায়নে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট