1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

যত শীগগরই নির্বাচন দিবেন ততই মঙ্গলজনক হবে দেশ এবং জাতির জন্য:গিয়াস কাদের।

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস আজ পর্যন্ত যতগুলো প্রদক্ষেপ গ্রহণ করেছেন সবগুলো বাস্তাববাদী প্রদক্ষেপ। আগামীতে যারা সরকারে আসবে, আমরাও যদি ক্ষমতায় আসি আমাদের জন্য এই প্রদক্ষেপগুলো দিক নির্দেশনা হয়ে থেকে যাবে। প্রধান উপদেষ্টাকে বলতে হয়, আপনি হলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান। নির্বাচনটা আপনাকে দিতেই হবে, আজ না হয় কাল। কিন্তু যত শীগগরই নির্বাচন দিবেন তত মঙ্গলজনক হবে এই দেশ এবং জাতির জন্য। কারণ বিশ্ব তাকিয়ে আছে এই অন্তবর্তীকালীন সরকার কি প্রদক্ষেপ নিচ্ছে। নির্বাচনের ব্যাপারে উনি রোডম্যাপ দিয়েছেন। ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আমরাও তাকিয়ে আছি। গতকাল শনিবার বিকালে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ আয়োজিত এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,রাউজানে যত অশান্তি হচ্ছে এসব মাটি খেকোদের কারণে হচ্ছে।  আল্লাহর ওয়াস্তে মাটিকাটা বন্ধ করুন। 

এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মোঃ হাসেম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপি’র  যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য  নুরুল হুদা চেয়ারম্যান,  রাউজান উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল,  মোঃ মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন,  ফয়জুল ইসলাম চৌধুরী টিপু ,আব্দুল হাকিম, ইউসুফ তালুকদার, সৈয়দ মো. তৌহিদুল আলম,  মোঃ আলী আনসারী। মোঃ আব্দুস ছবুর ও মোঃ নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন  শাহ্জান সাহিল,  মোহাম্মদ শাহাদাত মির্জা,মোঃ একরাম মিয়া,মোঃ রাসেল খাঁন, মোহাম্মদ আলী সুমন, ছোটন আজম,শহীদ চৌধুরী, আনোয়ার হোসেন,মো.নুরুল আবছার, মোহাম্মদ জাহিদুল ইসলাম,মোঃ নুরুল আলম, মোঃ আব্দুল মান্নান,মোহাম্মদ জানে আলম, মোঃ মনজরুল ইসলাম,কাজী গিয়াস উদ্দিন,নুরুল আমিন চৌধুরী তপন,মোহাম্মদ শাহ হানিফ,  আব্দুল মান্নান,মো.সেলিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম. ফয়জুল ইসলাম খোকন,মোহাম্মদ মহিউদ্দিন নয়ন, মোহাম্মদ আজম খান চৌধুরী, মোহাম্মদ ফরহাদ উদ্দিন চৌধুরী, আলম হুদা চৌধুরী, মোঃ ইমরান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনি বড়ুয়া, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জাহেদ চৌধুরী, মোহাম্মদ বাহাদুর চৌধুরী, মোহাম্মদ হোসেন বাচা, মোহাম্মদ তসলিম নেওয়াজ, মোহাম্মদ মেহেদী হাসান, মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ কবির চৌধুরী , মোঃ দিদারুল আলম. সৈয়দ তৌহিদুল আলম, মোঃ সেকান্দর মিয়া হিরো, বাপ্পা কুমার দাশ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট