1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রাউজানে মেঝ ভাই ও তাঁর স্ত্রীর অতর্কিত হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত হয়েছে। একই সাথে ঘরের আসবার ভাংচুর ও নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুটপাট করার অভিযোগ উঠেছে।এ ঘটনাটি ঘটে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলী আহমেদ মাস্টারের বাড়িতে।এ ঘটনায় গত রবিবার রাতে থানায় অভিযোগ দিয়েছে ছোট ভাই।অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৮ ফেব্রুয়ারী সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আবুল বশর ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া তানজুসহ ৫/৬ জন অজ্ঞাত লোকজন নিয়ে প্রবেশ করে আব্দুল নুরের বসত ঘরে।ঘরে প্রবেশ করে তারা দরজা জানালা ভাংচুর করে। এসময় আব্দুল নুর চাকরির কর্মস্থল ফটিকছড়ি ছিল।পরে সংবাদ পেয়ে বাড়ি ফিরে এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারঁ উপর হামলা করে তার ভাই বশর। হামলায় দুই হাতের আঙুল ভেঙে যায়। মাথায় ও শরীরে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
আহত আব্দুল নুর বলেন, আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমার মেঝ ভাই লোকজন নিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট করার খবর পেয়ে বাড়ি আসলে আমার উপর অতর্কিত হামলা করে। আমার কাছে থাকা কোম্পানির চার লাখ ৪৭ হাজার টাকা, একটি এলইডি টিভি সহ দামি জিনিসপত্র একটি ট্রাকে করে তুলে নিয়ে যায়। আমি ন্যায় বিচারক চেয়ে থানায় মামলা করেছি।
আবুল বশর ও আব্দুল নুরের মাথা ফিরোজা বেগম বলেন,আমার মেঝ ছেলে বশর পরিবারের অবাধ্য সন্তান। আমার অপর দুই ছেলের উপর সবসময় অত্যাচার অবিচার করে থাকে। আমি এর প্রতিবাদ করলে,আমার উপরও চড়াও হয়। আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি এর বিচার চাই।এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মারামারির একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট