1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানের নোয়াজিষপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

রাউজানের নোয়াজিষপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম জাহেদুল আলমের সার্বিক সহযোগিতায় সপ্তাহের একদিন শনিবার  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী শুরু হয়েছে।শনিবার,  ১২ এপ্রিল সকালে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের মাওলানা হুসাইন উজ্জামান বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন সমাজ সেবক আলহাজ্ব এস এম দিদারুল আলম। চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এম বি বি এস ডাক্তার চর্ম ও যৌন বিশেষজ্ঞ সৈয়দ মুরতুজা ইকবাল। অতিথি ছিলেন  সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম, উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা নাজির হোসেন, মাওলানা হুসাইন উজ্জামান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মো. আবেদ মোস্তাফা, এস এম বেলাল ওমার,মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।মেডিসিন, শিশু, চর্ম, এলার্জিসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন ডাক্তার সৈয়দ মুরতুজা ইকবাল ।আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। সপ্তাহের একদিন শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট