1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানের পশ্চিম গুজরায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প ও পুরস্কার বিতরণ।

  • প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭৫৯ বার পড়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব টিটাগাং ব্লু স্কাই, লিউ ক্লাব অব চিটাগাং ব্লু স্কাইয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাবুদ্দীন আরিফ। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপিকা বড়ুয়ার সভাপতিত্বে ও শিক্ষক অসীম কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি প্রকৌশলী আনোয়ারুল আজিম সিদ্দীকি, প্রকৌশলী মোরশেদুল হক বাবলু, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া, যুবলীগ নেতা আব্দুর রহমান, শিক্ষিকা শিমুল আকতার, সুমী তালুকদার, টুম্পা মল্লিক, প্রিয়াংকা চৌধুরী। দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা নির্ণয় ক্যাম্পে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবকসহ এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করেন। পরে বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফসহ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট