1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানের পশ্চিম গুজরা চাঁন্দ মোল্লা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদ-এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭১৭ বার পড়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ পশ্চিম গুজরা চাঁন্দ মোল্লা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
গত ৫ নভেম্বর জুমাবার বাদে মাগরিব মিলাদ মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা সরওয়ার উদ্দিন আলকাদেরী সাহেব।
বিশেষ বক্তা ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী। উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের
ইউ পি সদস্য আবদুল মালেক, ৬ নং ওয়ার্ডের
ইউ পি সদস্য ইসমাইল হোসেন সওদাগর, আবুল কাশেম, মুহাম্মদ আলী জিন্নাহ, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শিক্ষানুরাগী এম নাসির উদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোরশেদুল হক বাবলু, নুরুল আবছার, জাফর সওদাগর, মো. আলী আজগর, জসিম উদ্দিন-১, মোঃ লোকমান হোসেন, জসিম উদ্দিন-২, শফিউল আলম, আজিম, মঞ্জুরুল আলম, আলমগীর, সোহান, রানা, গিয়াস উদ্দিন ও জমির হোসেন সওদাগরসহ প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবীর (দ:) এর জীবনাদর্শ মেনে চললে সমাজে অশান্তি, হানাহানি থাকবেনা। বক্তারা বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রেখে সুন্দর জীবন গঠন করতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।
মাহফিল উপলক্ষে পুরো এলাকাজুড়ে দৃষ্টিনন্দন সাজসজ্জাকরণ করা হয়। মাহফিলে আখেরি মোনাজাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মিলাদ ক্বিয়াম শেষে মোনাজাতে অংশ নেন কয়েক শতাধিক মুসল্লি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট