1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানের শীর্ষ সস্ত্রাসী আজিজ উদ্দিন র‌্যাবের হাতে আটক

  • প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৮৭৭ বার পড়া হয়েছে

রাউজানের আজিজ বাহিনীর প্রধান আজিজ উদ্দীন ইমু (৪৪) র‌্যাবের হাতে আটক হয়েছে। ১১ জানুয়ারি বিকালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন একে খান এলাকায় থেকে তাকে আটক করে র‌্যাব-৭ জানিয়েছেন। শীর্ষ সন্ত্রাসী আজিজ এর বিরুদ্ধে ৫টি হত্যাসহ ১৪টি মামলার এক নম্বন আসামী। র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ২০১৫ সালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় দিনে দুপুরে যুবলীগ নেতা শহিদুল আলম (৩৫) কে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে নৃশংসভাবে হত্যা করে আজিজ বাহিনী। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। চাঞ্চল্যেকর এ হত্যাকান্ডের ঘটনায় এক নম্বর আসামী করা হয় র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে। তখন সেই বিদেশে পালিয়ে যায়। বিদেশ অবস্থান কালে আজিজ তার বাহিনীকে পরিচালনা করত। পরবর্তীতে র‌্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ব্যাপক গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুুক্তি ব্যবহার অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭ জানতে পারে উক্ত মামলার পলাতক মাস্টার মাইন্ড আসামী অবস্থান করছে নগরী আকবর শাহ্ এলাকায়। এ তথ্যের ভিত্তিক্তে র‌্যাব-৭ এর একটি চৌকস দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেই পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। গ্রেফতারকৃত আজিজ উদ্দিন ইমু রাউজান উপজেলারর, রাউজান ইউরিয়নের হরিশখান পাড়া এলাকার মৃত বজল আহাম্মদের পুত্র।
তার বিরুদ্ধে রাউজান থানায় ৫টি হত্যা মামলা ছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ মোট ১৪টি মামলা রয়েছে। র‌্যাব জানান, ১২ জানুয়ারী আজিজ উদ্দিন ইমুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রাউজান থানায় হস্তান্তর করেছেন। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, র‌্যাব আটক আসামীকে হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট