1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানের ৬ হাজার শিক্ষার্থী পেল প্রবাসী জসিম উদ্দিনের শিক্ষা বৃত্তি

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি-২০২৫ প্রদান করেছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন। ১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ রফিক।প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম আনসারী ও সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় ভিডিও কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন।
এতে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি ও নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার অংছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া, রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, ফাউন্ডেশনটির পরিচালক মোখতার আহমদ, আবু তাহের, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার হোসাইন, আহমদুল হক, খসরুল আমিন চৌধুরী, ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন গহিরা কলেজ অধ্যক্ষ আবু রায়হান, ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী,ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন, পূর্ব গুজরা মুহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী,রাউজান উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জামাল শাহ,গহিরা স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক, রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নাদিয়া ইসলাম প্রমুখ।এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি,রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও ব্যাংক কার্ড প্রদান করা হয়।ফাউন্ডেশন সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় উপজেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি কলেজ ও ৩৫ মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বেতন, পরীক্ষার ফিসহ যাবতীয় শিক্ষার খরচ বহন করবে এ ফাউন্ডেশন। এছাড়াও জসিম উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থীদের থেকে এইচএসএসি এবং আলিম পরীক্ষায় সারা রাউজানে সর্বোচ্চ বেশী নম্বর পাওয়া শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার সহায়তার জন্য ৩ লাখ টাকা,২য় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ২ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ১ লাখ এবং এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ২ লাখ টাকা, ২য় সর্বোচ্চ নম্বর পওয়া শিক্ষার্থীকে দেড় লাখ টাকা এবং সর্বোচ্চ তৃতীয় নম্বর পাওয়া শিক্ষার্থীকে ১ লাখ টাকার এক কালিন বৃত্তি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট