1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে অসহায় নারীর ঘরে চোরচক্রের হানা,মেয়ের বিয়ের টাকাসহ স্বর্ণ লুট

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

রাউজানে অসহায় বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে । বুধবার, ১০ সেপ্টম্বর সন্ধ্যার আগ মুহুর্তে রাউজান সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের এমদাদ কোম্পানির বাড়িতে একটি সৈয়দ তৌহিদুল আলমের মালিকানাধীন বাসভাড়ায় এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শামসুন নাহার বলেন, আমার ছোট মেয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল, আমি ঘরে তালা লাগিয়ে বাইরে যাই। বাউন্ডারির ভেতরে প্রবেশ করে ভেতর থেকে হুক লাগিয়ে ঘরের দরজায় লাগানো তালা ভেঙে আমার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরচক্র। তিনি আরও বলেন,‘এক দেড় বছর আগে আমার স্বামী মারা গেছেন। আমার ছেলে সন্তান নেই, তিন মেয়ে আছে। একজনের বিয়ে হয়েছে। আমার মেয়ের জন্য তার স্বামীর দেওয়া ১ ভরি ওজনের স্বর্ণের দুটি চেইন, একটি আংটি ও এক জোড়া স্বর্ণের কানের দুল এবং আমার আরেক মেয়ের বিয়ে ঠিক হওয়ায় স্থানীয় মানুষ এবং আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতার টাকা এবং ঘরে রাখা প্রায় দুই লাখ টাকা চুরি হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, চুরির ঘটনায় রাউজান থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট