1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা-২ ও করম আলী হাজির বাড়ি যৌথ উদ্যোগে নানান কর্মসূচীর মধ্যদিয়ে দুইদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদন্নবী(সাঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উদযাপিত হয়েছে।কর্মসুচীতে ছিল খতমে কুরআন,খতমে বোখারী,খতমে মুজমায়ে সালাওয়াতে রাসুল,খতমে গাউসিয়া শরীফ ও আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন।সোমবার (১৭ অক্টোবর) বাদে এশা চিকদাইর আব্দুল আলী জামে মসজিদ সংলগ্ন গাউসুল আযম মাইজভাণ্ডারী ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা নুরুচ্ছাপা (মা.জি.আ.)।উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য শিক্ষক মোহাম্মদ আবু তাহের।প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র ইউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের খতিব আল্লামা শাইখ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল্ আযহারী।সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক ও কোরবান আলীর যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনছারী, আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আযহারী,মাওলানা ইলিয়াছ হোসাইনী।আলোচনায় অংশ নেন আল্লামা ছালে সুফিয়ান,মাওলানা তরিকুল ইসলাম,মাওলানা ফরিদুল আলম, মাওলানা বাহাউদ্দিন ওমর,মাওলানা আব্দুল মান্নান,মাওলানা হারুনুর রশিদ নকশবন্দী,মাওলানা মোকাম্মেল হক ফরহাবাদী,মাওলানা শহিদুল আলম,মাওলানা এস এম তৈয়বুর রহমান।বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য নেজাম উদ্দিন,নুরুল হক সওদাগর, সাদিকুজ্জামান শফি,আনিসউল খাঁন বাবর,কাজী হেলাল উদ্দিন,সোলাইমান,তছলিম উদ্দিন,মাওনানা মহিম উদ্দিন,হাফেজ দৌলত খাঁন।সম্মেলনে বক্তারা বলেন, মুসলমানের জন্য সর্বোত্তম সম্পদ ঈমান।ঈমানহীন কোনো আমলেরই মূল্য নেই।তাই মহানবী (সা:) আমাদেরকে দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন।একটি আল্লাহর কিতাব,অন্যটি হলো নবীর বংশধর অর্থাৎ আহালে বায়াত।তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না।বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী বলেছেন,বিপুল সম্পদে নয়,ঈমানে পুলসিরাত পাড়।এই ঈমানে উপর অটল থাকতে হলে,যারা সত্য ও ন্যয়ের উপর অটল-অবিচল; দ্বীন ও ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছে,সেসব লোকের সংস্পর্শে থাকা ও তাদের কথা মতো জীবনকে পরিচালনা করতে হবে।সত্যবাদী কারা? আল্লাহ্ অলিগণ।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট