1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে আল্লামা হাফেজ কারী আবদুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারী (ক.)”র ৩৩তম বার্ষিক ওরশ সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

রাউজানে পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরত আল্লামা হাফেজ কারী আবদুস ছোবাহান শাহ আল কাদেরী আল চিশতি মাইজভাণ্ডারী (ক.)”র ৩৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকির ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (০৬ জুলাই) রাউজান সদর ইউনিয়নের ছোবাহানিয়া দরবার শরীফে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মো. নুরুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. নুরুল আনোয়ার, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিন, মাওলানা নুরুল করিম, মো. নুরুল মোস্তফা, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। মাওলানা আলী আকবর তৈয়বীর পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াস নুরী, ইয়াছিন হোসাইন হায়দারী,মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আহসান হাবীব চৌধুরী হাসান। এসময় উপস্থিত ছিলেন আবদুল লতিফ, শওকত হোসেন, সারজু মোহাম্মদ নাছের, মোজাম্মেল হক খোকন, ফজলুল কাদের মেম্বার, ফোরকান মেম্বার, এস এম লিটন, এজাবত উল্লাহ, আবদুস সালাম, ইমরান হোসেন ইমুসহ আরও অনেকে৷ মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট