1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে একদিনে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার চারা রোপন হবে

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

রাউজানে ১৯৯৬ সাল থেকে ২৫ লাখ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক পাশে ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় আরো ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপন করা হবে। আগাকালের রোপন করা সহ ২০২৪ সালে রাউজানে মোট ২৬ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন হবে। এসব বৃক্ষ রোপনে নেতৃত্বে ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। ১৭ জুলাই বুধবার উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বৃহস্পতিবার একদিনে  ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান পৌনসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদুস, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, বেলাল উদ্দিন, প্রদীপ শীল, জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক তৈয়ব চৌধুরী, এস এম ইউসুফ উদ্দিন, জয়নাল আবেদীন জুবায়ের, বর্তমান সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কামাল উদ্দিন, লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, আবিদ মাহামুদ, সোহেল রানা প্রমুখ।  সাংবাদিক সম্মেলনে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় ৩২ হাজার পাঁচ শত চারা রোপন করা হবে। চট্টগ্রাম রাঙামাটি সড়কে কৃষ্ণচুড়া, পলাশ, জারুল ও শিমুল গাছের চারা রোপন করা হবে। তিনি আরো বলেন, ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হবে সবুজয়ান রাউজান । কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের।  উল্লেখ্য, একদিনে  ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপনের জন্য গর্ত করে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির চারা পৌঁচ্ছানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট