1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে ঐতিহ্যবাহী মহামুনি মেলায় পাহাড়ি-বাঙালীর ঢল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী ১৮০ বছরের পুরনো পাঁচদিনব্যাপী মহামুনি মেলা শুরু হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন বিভিন্ন ধর্ম-বর্ণের আধিবাসী ও বাঙালীরা। তাদেও পদচারণায় মুখরিত হয়ে উঠে প্রাচীন এ মেলা। মেলার প্রধান আর্কষণ হলো ‘পানি খেলা’। পার্বত্য অঞ্চলের আদিবাসী নারীর-পুরুষেরা রং মিশ্রিত পানি একে অন্যের গায়ে ছুড়ে মেরে উৎসবে মেতে উঠেন। যা যুগ যুগ ধরে চলে আসছে। মেলাকে ঘিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকসহ গ্রামের মেয়েদের নৃত্যানুষ্ঠান সহ নানা কর্মসূচী পালন করা হয়। বসানো হয় গ্রামীণ মেলা।  জানা যায়, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের একটি মন্দিরকে কেন্দ্র করে ১৮৪৩ সালে প্রথম মং সার্কেল রাজা বাংলা বর্ষের চৈত্রের শেষ তারিখে মেলার আয়োজন করেন। পরবর্তীতে মেলাটি মহামুনি মেলা নামে পরিচিত লাভ করে। চৈত্র সংক্রান্তির দিন তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা সারাদিন অবস্থান শেষে সন্ধ্যায় বুদ্ধের পুণ্য লাভের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছরকে। একই সাথে তারা সেখানে রাত্রি যাপন করেন। উপজেলার বিভিন্ন প্রান্থসহ পার্বত্য চট্টগ্রামের আধিবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠে এ মেলা। স্থানীয় লোকজন জানান, প্রতি বছর মহামুনি গ্রামে মেলাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সেখানে তিন পার্বত্য জেলার চাকমা, মারমা, ত্রিপুরা এবং বাঙালীদের মিলন মেলায় পরিণত হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘মেলার নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাউজান থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট