1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন।বুধবার(২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (সদস্য সচিব),শিক্ষক প্রতিনিধি শাহানাজ আক্তার,অভিভাবক প্রতিনিধি নিজাম উদ্দিন আহমদ ফারুকী।নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,’মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ একটি সুপরিচিত ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এর রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সুনাম।সকলের সহযোগিতায় আগামীতেও এই প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অতীতের সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট