1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে কৃষকদের মাঝে মৌসুমী বীজ বিতরণ করলেন:ফজলে করিম চৌধুরী এম.পি।

  • প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৬৫ বার পড়া হয়েছে

রাউজানের কৃষকদের মাঝে মৌসুমী শস্য বীজ বিতরণ করলেন:ফজলে করিম চৌধুরী এমপি।

নিজে চাষাবাদ করে খেয়ে বাহিরে বিক্রি করতে হবে প্রতিটি রাউজান বাসীকে:ফজলে করিম চৌধুরী এমপি
রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন,রাউজানের মানুষকে চাষাবাদ করে বাহিরে বিক্রি করতে হবে।কোন লোক কিনে খেতে পারবে না।অনাবাদি সব জমি চাষবাদের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।যারা অনাবাদি পতিত জমিতে চাষবাদ করবে,তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।রাউজানে যেসব জমি অনাবাদি ও পতিত রয়েছে,সেসব জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের গিয়ে আসতে হবে।পতিত জমিতে শীতকালীন শাক-সবজি,গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখী,চীনা বাদাম ও বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে হবে। তিনি শনিবার( ১২ নভেম্বর)সকালে ডাবুয়া ইউনিয়নের কৃষকদের বীজ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজিমউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,ওসি আব্দুল্লাহ আল হারুন,কৃষি অফিসার ইমরান হোসাইন,আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর।উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী সাবু,আওয়ামীলীগ নেতা এস এম মহিবুল্লাহ্, টিপু চৌধুরী,প্যানেল চেয়ারম্যান জাহাঈীর আলম,মিঠু শীল,বাদশা মিয়া,মোহাম্মদ আলী,জসিম উদ্দিন,আসাদ হোসেন,শাহাদাত হোসেন,যুবলীগ নেতা সালাউদ্দিন,আবুল হোসেন টিপু,সাবের হোসেন, নুরুনবী,জেলা ছাত্রলীগ মোরশেদুল আলম,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন,শরীফুল হক মুন্না,সাজ্জাদ মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট