1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বিনাজুরী ইউনিয়নের পূর্ব ইদিলপুর বনভান্তে ভাবনা কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাং নাছির উদ্দীন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুচ ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ দিদারুল আলম, পার্টনার পোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু কাউসার মোহাম্মদ সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির।উপ সহকারি কৃষি অফিসার চিকু বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার কাজী ইয়াছমিন আকতার, অসীম বিকাশ সেন, স্থানীয় কৃষক, বাদল বড়ুয়া। উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ দৌলত। বক্তারা বলেন, দেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে।বর্তমানে কম খরচে অধিক মুনাফা হওয়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।পরে অতিথিগণ স্থানীয় কৃষকদের মাঠ পর্যায়ের প্রদর্শনী দেখে প্রদর্শনী দেখে কৃষিতে অবদান রাখায় তাদের উৎসাহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট