1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

রাউজানের দক্ষিণ গহিরা খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ও খাঁন সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ ফেব্রুয়ারি) সকালে স্কুলে মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার রফিউল করিম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাহমিদা করিমের সভাপতিত্বে ও শিক্ষক আনিস উল খান বাবরের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাউজান পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক টুটু মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন স্কুরের প্রতিষ্ঠাতা সদস্য রিজিয়া হক, তানিয়া তাজিন করিম, এড. এম এ মালেক, শিক্ষাঅনুরাগী সদস্য এস এম মোদাচ্ছের হক, মো : ফোরকান মো: সালাউদ্দীন,মো: মোজাফফর মাস্টার, মো: ফরিদুল আলম, মো: সিরাজুল হক, মো: আহমদুল হক,মো: কবির আহমদ, মো: নাজিম উদ্দীন। উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানা পারভীন, মৌলানা মো: ফখরুদ্দিন খোন্দকার, ছন্দা বড়ুয়া, আইনুরনাহা, শর্মি বড়ুয়া, আলমগীর, সেতু প্রিয় দাশ, মিজানুর রহমান, দিদারুল আলম, শিম্পা দে, নাঈমউদ্দীন, একরাম হোসেন, সন্তোষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন অতিথিবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট