1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে গৃহবধু নুরজাহানের খুনি স্বামী এনাম র‌্যাবের হাতে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

১০ দিন আগে রাউজানের হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের গৃহবধু নুর জাহান আকতার মনিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী এনামকে (৩০) র‌্যাব গ্রেফতার করেছে।  গত ৯ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব -৭ জানায়। ঘাতক এনাম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে। গৃহবধুর নুরজাহান মনি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের হাসান আলী মেয়ে।গতকাল মঙ্গলবার (১০) অক্টোবর দুপুরে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, এনামের সঙ্গে গত ৪ বছর আগে হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে এক প্রতিবন্ধি কন্যা সন্তান। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল । কলহের কারণ এনামের পরকীয়া আসক্তি বাড়ে। একারণে সে স্ত্রীর মনির কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চেয়ে ব্যর্থ হয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের তিক্ততার মধ্যে গত ১ অক্টোবর স্ত্রী মনিকে নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে এনাম। হত্যার পর বিভিন্ন চালচাতুরীর আশ্রয় নিয়ে মৃত স্ত্রীকে বিছানায় রেখে পালিয়ে যায়। ওই ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে এনামকে আসামী করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করে। সর্বশেষ ঘাতক এনামকে র‌্যাব আটক করে রাউজান থানায় গতকাল সোপর্দ করেছেন।থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা স্বীকার করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট