1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাউজানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রোববার (৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম থেকে শুরু হয় এই রথযাত্রা। এই রথযাত্রায় পাঁচ হাজার নারী পুরুষ অংশ নিয়েছে। বর্ণাঢ্য সাজে দৃষ্টিনন্দন একটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এই রথযাত্রা। এই রথযাত্রার উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী, বাসু দেব সিংহ, রাজিব সিংহ। মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি কাজল বোস, উদযাপন পরিষদের আহবায়ক অশোক পালিত, সচিব ধীলন মুহুরী, সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা কমিটির উজ্জ্বল কান্তি দাশ, সেবাশ্রম কমিটির দিপলু দে দিপু,অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, বিজন চৌধুরী, রণজিৎ শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিঠু চৌধুরী, প্রমথ দাশ, উজ্জ্বল দে বাসু, প্রমুখ। পৌরহিত্যে করেন সেবাশ্রমের পূজারী সুবল গোস্বামী। উল্লেখ্য, নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই রথযাত্রা উৎসব আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট