1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ১৯৭৫ সালের  ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যার পর ৩ নভেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা ছিল পৃথিবীর জঘন্যতম হত্যা কে-। আওয়ামী লীগকে নেতৃত্ব শুণ্য করে এদেশকে আবারো পাকিস্তান রাষ্ট্র বনানোর প্রচেষ্টায় মেতে উঠে ঘাতক চক্র। তারা রাস্ট্র ক্ষমতায় এসে স্বাধীনতার স্বপক্ষের নেতা কর্মীদেরকে হত্যায় মেতে উঠে। বঙ্গকন্যা দেশরতœ শেখ হাসিনা দেশে ফিরে দলকে নেতৃত্ব দিয়ে এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে। দেশ এখন জঙ্গী ও মুক্ত। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি করে তোলেন। স্বাধীনতা বিরোধীরা আবারো হরতাল ও অবরোধের দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়ঁতারা করছে। আন্দোলনের নামে পুলিশ হত্যা, আগুন দিয়ে যানবাহন পুড়ানো ও সাংবাদিকদের উপর হামলা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারন মানুষকে সাথে নিয়ে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করবে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সাধারন মানুষের ভোটে নৌকা প্রতিককে বিজয় কবে। ৩ নভেম্বর শুক্রবার সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় হল রোমে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী,  রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহাজাহান ইকবাল, ইরফান আহম্মদ চৌধুরী, শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদার, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট