1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন সদস্য গ্রেপ্তার।

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ডাকতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ডাকাত দলের তিনসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টা ১৫ মিনিটের সময় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া সংযুক্ত সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুহাপাড়ার জহির আহম্মদ বাড়ির হাজী আবদুস সালাম ওরফে দেলা মিয়ার ছেলে জানে আলম (৪৬), বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গরীব উল্লাহ পাড়ার সমিউল্লাহ চৌধুরী ছেলে  আবদুল্লাহ খোকন ওরফে লেংড়া খোকন (৩৮), হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু (২৮)। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (এলজি), দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি লোহার তৈরি কাটার, একটি ধারালো দা উদ্ধার করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানকালে আন্তজেলা ডাকাতদলের তিন সদস্যকে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোটের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট