1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে ড. শীলানন্দ মহাথের’র দুদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

হাজার হাজার মানুষের অংশগ্রহনে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু ও রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. শীলানন্দ মহাথের’র দুদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুক্রবার বিহার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।শেষদিনে বিহার সংলগ্ন মাঠে চন্দন কাঠের আগুনে দাহক্রিয়া সম্পন্ন হয় খ্যাতিমান এ বৌদ্ধ ধর্মীয় গুরুর।এসময় হাজার হাজার বৌদ্ধ নারী-পুরুষ, ভক্ত ও শিষ্যের চোখের জলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সমাপনী দিনে অনিত্য ও স্মৃতিচারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। আশীর্বাদক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাথের।সভাপতিত্ব করেন শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের।উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি মহাথের,মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা মহামান্য সংঘরাজ ভদন্ত রতনজ্যোতি মহাথের। সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথেরের সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন কর্মদূত জিনালংকার মহাথের, মূখ্য আলোচক ছিলেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ড. জনপ্রিয় মহাথের। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি মৈত্রীপ্রিয় মহাথেরো, কার্যকরী সভাপতি বিপুলসেন মহাথেরো,প্রধান সমন্বয়কারী প্রবেশ বড়ুয়া প্রবেশ ও সাধারণ সম্পাদক মিন্টু কুমার বড়ুয়ার তত্ত্ববধানে এই অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের খাবারের আয়োজনসহ বিশাল এলাকাজুড়ে বসেছে সম্প্রীতির মেলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট