1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতিক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মানবিক সেবা কার্যক্রমে বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়েছে। । বৃহস্পতিবার (২০ নভেম্বর) নোয়াপাড়া ইউনিয়নের আমেনা বশর বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে নারী-পুরুষের মাঝে ওষুধ বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজম ছোটনের নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এ আয়োজন সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদল নেতা মো. পারভেজ আলম, পাহাড়তলী ইউনিয়ন ছাত্রদল সভাপতি কবির হোসেন হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা মো. নোমান উদ্দিন, মো. ওসমান, ইমরান আহমেদ সাকিল, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রায়হান, সাইম, সাকিব, আনিসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতা মো. ইসমাঈল, মো. মুশফিক, মো. মাহিম, সিফাত, ফয়সাল ও তৌহিদ।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আশা নিয়ে দলীয় নেতাকর্মীরা মানুষের পাশে থাকতে মানবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট