1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা।

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা রোধে রাউজানে ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন রাউজান থানা পুলিশ। গত তিনদিন ধরে এ অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন পুলিশ। গতকাল মঙ্গলবার জনিল নগর বাস ষ্টেশনস্থ প্রেসক্লাব মোড়ে অভিযান চালানো হয়। এ অভিযানকে ইতিবাচক বলছেন রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।তিনি দলীয় নেতাকর্মীদের পাঠানো এক ভয়েস রেকর্ডের মাধ্যমে পুলিশকে ধন্যবাদও জানান। তিনি বলেন,রাউজানে সন্ত্রাসীরা মোটরসাইকেল ব্যবহার করে থাকে। এসব অবৈধ গাড়ি চালিয়ে যেন কোন অপরাধ করতে না পারে। সেজন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন বলেন, পুলিশ সড়কে অবৈধ মোটরসাইকেল আটক ও মামলা দিয়ে কঠোর আইনি পদক্ষেপকে স্বাগত জানাই রাউজান উপজেলা ও পৌরসভার বিএনপি’র অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক রাউজান ও রাঙ্গুনিয়া সংসদ সদস্য, বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আমাদের প্রত্যাকের উচিত পুলিশকে সহযোগিতা করা।তিনি দলীয় কোন নেতাকর্মী নম্বর বিহীন মোটরসাইকেল ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ না করার আহবান জানান। একই সাথে তিনি পুলিশকে মোটরসাইকেলের ডকুমেন্ট ঠিক থাকলে হয়রানি না করার অনুরোধ করেন।এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন,গত তিনদিনের অভিযানে ২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে। প্রত্যাক গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যেসব গাড়ির ডকুমেন্টস ঠিক করে থানায় কাগজপত্র জমা দিতে পারলে আটক করা গাড়ি আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট