1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে তিন মাসে অর্ধশত গরু চুরি-চুরির কাজে ব্যবহৃত পিক আপ আটক

  • প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গত তিন মাসে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে । গরু চুরি বৃদ্ধি পাওয়ায় রাউজানে রাতে এলাকার কৃষক ও গরুর খামারীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। রাতের আরামের ঘুমকে হারাম করে এলাকার লোকজন গরু রাখার গোয়াল ঘর পাহাড়া দিচ্ছে গত তিন মাস ধরে। গরু চোর ধরতে পুলিশের টইল জোরদার করেছে রাউজান থানা পুলিশ। গত ২৮ আগস্ট রবিবার দিবাগত রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের চাঁন্দ শাহ মাজারের পাশে হাফেজ বজুলর রহমান সড়কের সাথে সংযুক্ত একটি গ্রামিণ সড়কের মুখে চট্টমেট্রো- ন -১১-গ৫৮৪৮ নম্বরের একটি পিক আপ পুলিশ টইল দান কালে দেখতে পায়। পুলিশ পিক আপ ট্রাকের কাছে যাওয়ার সময়ে পিক আপ ট্রাকের চালক রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে এলাকার লোকজন পুলিশকে নিয়ে এলাকায় গরু চোর চক্রের সদস্যদের ধরতে এলাকায় তল্লাসী করলে রাতের আধারে গরু চক্রের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ পিক আপ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। গত ৩০ জুলাই উপজেলার চিকদাইর ও ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে একই রাতে ১৮টি গরু চুরি করে নেওয়ার সময় সিসি ক্যমরায় পিকআপটি ব্যবহারের মিল পাওয়া যায়। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাতে পুলিশ ডিউটি করার সময় কদলপুর থেকে একটি পিক আপ ট্রাক আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিক আপ ট্রাকের চালক পালিয়ে যায়। এছাড়া গরু চোর সিন্ডকেটের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট