1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল পৃথক পৃথক পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার অনুমানিক রাত ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাটের পৃথক পৃথক এলাকায় দুর্বৃত্তের দেওয়া এ অগ্নিকাণ্ডের ঘটনা গুলো ঘটে।এ ঘটনায় বাজারের দক্ষিণ পার্শ্বস্থ ওবায়দুলের ফার্নিচারের দোকান ও সৌরভের কাঠের দোকান, বাজারের মধ্য খানে অবস্থিত ইলিয়াসের মুদির দোকান, আবদুল মজিদের খাবারের হোটেল, এবং চৌধুরী ঘাটকুল রোড়ে আল আমিন মসজিদের সামনে মোহাম্মদ জাহেদের মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্তরা এটাকে নাশকতা ও পরিকল্পিত বলে মনে করছেন। এ অগ্নি সংযোগের ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইন প্রয়োগ কারী সংস্থায় অভিযোগ দিবেন বলে জনিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কাঠের দোকানের মালিক সৌরভ বলেন,কিস্তির দিয়ে আমি কাঠের ব্যবসা শুরু করেছিলাম। আমি এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে হয়ে গেছি। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আদম আলী বলেন,অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি দোকানের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,যেহেতু পৃথক পৃথক ভাবে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেহেতু আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলেও জানিয়েছেন তিনি।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আগুনের ঘটনাটি পুলিশ অবহিত করেছেন ভুক্তভোগীরা। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি নাশকতা হয়,জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট