1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগপূর্তি উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

দৈনিক আমার সংবাদ পত্রিকার সাহসিকতার এক যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় আলোচনা সভা, কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খাঁন চৌধুরী । দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনছারীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মো. আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, সোহেল রানা, যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার,আলী হায়দার শাহ, ছাত্রনেতা নাছির উদ্দিন,ফয়সাল মাহমুদ, নকিব সিদ্দিকী, মো. রায়হান, রাউজান উপজেলা পত্রিকা বিপনন প্রতিষ্ঠানের এজেন্ট সকাল শীল প্রমূখ। প্রধান অতিথি কাজী আবদুল ওহাব দৈনিক আমার সংবাদ যুগপূর্তিতে পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বস্তু নিষ্ট সংবাদ পরিবেশ করে গ্রাম বাংলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে পত্রিকাটি। তিনি আগামীতে পত্রিকার সফলতা কামনা করেন। প্রধান বক্তা মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আমার সংবাদ মুক্তচিন্তার জাতীয় দৈনিক। সারাদেশের সমস্যা ও সম্ভবনা তুলে ধরে পাঠক নন্দিত দৈনিক হিসাবে পাঠকের আস্তা অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, সংবাদপত্র শিল্পে এখন অকাল চলছে। প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থাপনায় সংবাদপত্র ঠিকে থাকা মুশকিল। এমন অবস্থায় দৈনিক আমার সংবাদ ভালো অবস্থান সৃষ্টি করেছে। আমি পত্রিকার সমৃদ্ধি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট