1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত, জনপ্রিয় আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ টায় রাউজান পৌরসভার কনফারেন্স রুমে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্ভোধক ছিলেন দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক রাউজান এম কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, দৈনিক সাঙ্গুর সিনিয়র ষ্টাফ রিপোর্টার মুহাম্মদ হুমায়ুন কবির। রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম,রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন,আল আকসা ট্রেডিংয়ের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন । বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা বেলাল উদ্দিন। সাবেক সভাপতি প্রদীপ শীল,সিনিয়র সভাপতি নেজাম উদ্দিন রানা,সহ সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাটহাজারী প্রতিনিধি মাহমুদ আল আজাদ, শাহাদাত হোসেন সাজ্জাদ, রয়েল দত্ত,সাংবাদিক হাবিবুর রহমান, জুয়েল সিকদার, ফটো সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নাসির উদ্দীন, নকীব সিদ্দিকী, সাবের হোসেন সহ এবং বিশিষ্টজনেরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সমবেত অতিথিরা। দৈনিক সাঙ্গু পত্রিকাকে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, ‘প্রথম থেকেই সাঙ্গু পত্রিকা ভালোভাবে শুরু করেছে। সাঙ্গু পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদের কারণে পাঠকের মনে স্থান করে নিতে পেরেছে। বেশ কিছু আলোচিত রিপোর্ট করে এটি তার মাপকাঠির প্রমাণ দিয়েছে। এই পত্রিকা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। দৈনিক সাঙ্গু স্তুনিষ্ঠতা, সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট