1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে নজরুলের জন্মবার্ষিকীতে মেয়র জমির উদ্দিন পারভেজের শ্রদ্ধা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাউজানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । ২৫ মে বৃহস্পতিবার সকালে কবির স্মৃতিবিজড়িত রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ ঢেউয়া হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মূখ হাজি বাড়ীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। প্রথমে রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা আবু সৈয়দ আলমগীর, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, যুবলীগ নেতা পথিক ইকবাল, ওয়াহেদ বাবলু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, তারেক চৌধুরী প্রমুখ। উল্লেখ্য ১৯৩৩ সালে রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়ায় দুই দিন অবস্থান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সময় কবির আসর হয়েছিল হাজী পাড়ীতে। কবির আগমনকে ঘিরে অনুষ্ঠিত হয় সাহিত্য সম্মেলন। তখন কবিকে দেখতে রাউজানের ঢেউয়া হাজীপাড়া লোকে লোকারণ্যে পরিণত হয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট