1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে পূর্ব গুজরা ইউনিয়নে বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ:আলাউদ্দীন (চট্টগ্রাম)
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে অলিমিয়া হাট’স্থ ৪ নং ওয়ার্ডের স্থায়ী কার্যালয়ে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে জাতির জনককে শ্রদ্ধা জানান।
এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন।
পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে পূর্ব গুজরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ স্বপন বড়ুয়ার সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার প্রকাশনা সম্পাদক ব্যাংকার মফজল আহমেদ তালুকদার।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রোশাঙ্গীর আলম, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাবেক ছাত্রলীগের নেতা ও উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার- প্রকাশনা সম্পাদক মোঃ দিদার আলম।

পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক শেখ মুজিবুর রহমান, পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রায়হান আহমদ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরো অসংখ্য নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট