1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে এখন গড়ে উঠেছে ফল-ফুলের বাগান

  • প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

রাউজানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে ছাদ বাগান। এসব ছাদ বাগানে টবে রোপন করা হয়েছে ফল,ফুলের গাছ। শিক্ষক শিক্ষার্থীরা এসব চারা গাছের পরিচর্যা করছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস জানিয়েছে রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ইতিমধ্যে ফল ফুলের বাগান করা হয়েছে। এই রকম ছাদ বাগান করার হয়েছে ৫৯টি উচ্চ বিদ্যালয় ও ৯টি কলেজের ছাদেও। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ কলেছেন তিনি বিশাল আয়তনের পৌর সভার ছাদে দেশি বিদেশি ফল ফুলের চারা লাগিয়েছেন। সেখানে এখন কিছু কিছু গাছে ফল ফুল আসতে শুরু করেছে। এই ছাদ বাগান পরিদর্শন করেছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পরিদর্শন করতে এসে তিনি আশা প্রকাশ করে বলেছেন সঠিক ভাবে পরিচর্যা করা হলে এসব বাগান থেকে উৎপাদিত ফল মুল স্ব স্ব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের চাহিদা পূরণ হয়ে বাইরের মানুষ খেতে পারবে। রাউজান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ বলেছেন প্রতিদিন শিক্ষার্থীরা চারা গাছে পানি দিয়ে পরিচর্যা করছে। বিনাজুরী হরিপদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাজিব চৌধুরী বলেছেন তার বিদ্যালয়ে ছাদ বাগান করতে এমপি ফজলে করিম চৌধুরী যাবতিয় সহায়তা দিয়েছেন। এই বাগান করতে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। উল্লেখ্য, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ইতিমধ্যে উপজেলার প্রতিটি রাস্তা ও গলির উভয় পাশে লাগানো গাছে চারা থেকে নানা জাতের ফল পাওয়া যাচ্ছে। এসব গাছ থেকে উৎপাদিত ফল স্থানীয়রা ভোগ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট