1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

রাউজান সদর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাওয়া কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এই কম্বল বিতরণ করে পশ্চিম রাউজানের শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির ও কৃষ্ণানন্দ মঠ ব্যবস্থাপনা কমিটি। চট্টগ্রাম অঙ্কুর স্কুলের অধ্যক্ষ সজল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। তিনি তার বক্তব্যে বলেন, রাউজানের এমপির রাউজানের গণমানুষের সুখে-দুখে সব সময় আছেন। প্রধানমন্ত্রীর যোগ্য প্রতিনিধি হিসাবে কাজ করে রাউজান বাসীকে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি আজ সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। ইউপি সদস্য দিলীপ কুমার দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এ্যার্টনী জেলারেল এডভোকেট অপূর্ব কুমার. ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মুহাম্মদ আসলাম, সভাপতি শফিউল আলম, ইউপি সদস্য ফজলুল কাদের, পার্থপ্রতিম ভট্টাচার্য্য, সুজন পাল বাবু, সাগর ভট্টচার্য্য, পল্লী চিকিৎসক সুমন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট