1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই মোঃ সোহাগ আলম (৫০) খুন হয়েছেন। (১৫-মে) বুধবার রাতে দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের খান পাড়া গ্রামের মমতাজের বাড়িতে। নিহত সোহাগ ঐ এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগ মিয়ার স্ত্রী গুলিয়ানা আক্তার ও তাঁর সৎ ভাই শাহেদ এর স্ত্রী কোহিনুর আক্তার। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।
নিহতের স্ত্রী গুলিয়ানা আক্তার জানান, গত এক বছর ধরে তাঁর ভাসুর সোনা মিয়া সঙ্গে তাঁর স্বামী নিহত সোহাগের একটি পারিবারিক মামলা নিয়ে বিরোধ চলছিল। বুধবার ওই মামলার আদালতে স্বাক্ষী ছিলো। বিকালে আদালত থেকে আসার পর আমার ভাসুর সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা-ছুরি নিয়ে হামলা চালায়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই সোনা মিয়া ধারালো ছুরি দিয়ে আমার স্বামীকে তাঁর কক্ষে আঘাত করতে থাকে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে তিনি মারা যান।স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে মামলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে। এ ব্যাপারে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন বলেন, ১৫ মে বুধবার আদালতে একটি মামলার শুনানি শেষে বাড়ি ফিরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই সোহাগকে আঘাত করতে থাকে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জাবেদ মিয়া বলেন, ঘটনাস্থল থেকে সোনা মিয়া, তাঁর স্ত্রী, ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে সোনা মিয়া ও তার স্ত্রী-ছেলে তারেককে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট