1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ১৯৭৪ সাল থেকে আমার রাজনীতির শুরু হয়েছিল।শহীদ জিয়ার আদর্শে আমি বিএনপি সাথে সম্পৃক্ত হই।এখনও এ আদর্শ আমি আছি। শহীদ জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেন। তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসী কারণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার দলীয় নেতাকর্মীরা। এলাকার মানুষের সাথে আমার যুগ যুগ ধরে সম্পর্ক। এ সম্পর্ক কোনদিন শেষ হবে না। তিনি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বলেন, সেনাবাহিনী আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাদের কেন ধরা হলো না। জিজ্ঞেস করলে তাঁরা বলেন সবাই পালিয়ে গেছে। ৫ আগষ্ট শত শত আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে। পরে বলে তাঁরা পালিয়ে গেছে আওয়ামী লীগ। এ হচ্ছে সেনাবাহিনীর অবস্থা। তিনি ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ৫ আগষ্টের আগে কোথায় ছিল তারা। এখন উপজেলার বিভিন্ন দপ্তরে বসে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। তিনি গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জানালী হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদার সভাপতিত্বে ও বিএনপি নেতা ফিরোজ আহম্মদ ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল খানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক ইউপি দিদারুল আলম, চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা মুসলেম উদ্দিন, হাজী জসিম, হাফেজ মোহাম্মদ হাসেম, আনিসুল ইসলাম সোহেল,পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহাজান শাকিল,ছাত্রদলের সাবেক নেতা লিটন মহাজন, সেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদার, সৈয়দ তৌহিদুল ইসলাম,মোহাম্মদ আলী সুমন, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, এডভোকেট মফিজ উদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করেন। পরে বেলুন ও শান্তি পায়রা উড়িয়ে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট