1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ এহছান উল্লাহ (২৬) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড শরীফ বাড়ির মিঠা পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এহছান উল্লাহ ঐ এলাকার মো. লোকমানের পুত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্থানীয় ফকিরহাটে রাউজান সু নামে তার বাবার প্রতিষ্ঠানটি চালাতেন ।নাছির উদ্দীন বাবুল নামে স্থানীয় এক শিক্ষক জানান,গত ২৫ দিন আগে তার বিয়ে হয়েছিল।এখনও তাঁর হাতের মেহেদী রং শুকায়নি।নিহতের চাচা মাওলানা আনোয়ার হোসেন জানান,দুপুরে বাড়ির পাশে বাঁশ কাটছিলেন সেই। হাতে থাকা কাঁচা বাঁশটি হঠাৎ পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনুসেন দাশগুপ্ত বলেন, ‘তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বিষয়টি রাউজান থানাকে জানানো হয়েছে।’এলাকাবাসী জানান, এক মাসও হয়নি সংসার শুরু করারএর মধ্যেই শেষ হলো এক তরুণ জীবনের সব স্বপ্ন। তাঁর মৃত্যুতে এলাকায় শোক ছায়া নেমে আসে। মোহাম্মদ এহছান উল্লাহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার বিএনপি নেতা রেজাউল রহিম আজম। তিনি এক শোক বার্তায় অকালে মৃত্যু হওয়া এহসানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট