1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান :
রাউজানের রমজান আলী চৌধুরী হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কাঁচাবাজার ও মাছ, মাংসের দ্রব্যমূল্যের বাজারদাম নিরন্ত্রণ রাখতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা এই আদালত পরিচালনা করেন। ২৩ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২ টায় অভিযানে তিনি দুইটি মুদির দোকানে ১০ হাজার টাকা, একটি মাংসের দোকানে ২ হাজার টাকা এবং একটি সবজির দোকানে ২ হাজারসহ মোট ১৪হাজার টাকা জরিমানা করেন। অভিযানে রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করা, অধিক দামে গরুর মাংস ও শাকসবজি বিক্রি করা, সরকারি বাজার শের্ড দখল করে নিয়মিত মুদির দোকান করার অপরাধে জরিমানা করা হয় বলে জানান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। তিনি বলেন, বাজারের দ্রব্যমূল্যের বাজারদর ঠিক রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কোথাও অনিয়ম দেখলে জরিমানা আদায় করা হচ্ছে। আজও রমজান আলী চৌধুরী হাটে ১৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।এসময় রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি অফিসের উপ-সহকারী (সমন্বয়ক) সঞ্জিব সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ২৩ অক্টোবর মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম উপজেলা সদরের ফকিরহাটে অভিযান করে পণ্যের যথাযথ ভাবে মূল্যতালিকা সংরক্ষণ না করা, পচা/বাসি পণ্য বিক্রি এবং অধিকমূল্যে পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠান কে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট