1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে মরহুম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

প্রয়াত রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজানে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মরহুমের পরিবারের পক্ষে গহিরার নিজ বাড়িতে জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়। রাউজানের সর্বস্তরের মানুষের সাথে বিভিন্ন সংগঠন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দলে দলে গিয়ে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। গহিরায় পারিবারিক অনুষ্ঠান সূচিতে ছিল মেজবান আয়োজন।সকালে মসজিদের মিলাদ শেষে পরিবারের মরহুমের পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি,এ বি এম ফজলে শহীদ চৌধুরী,নাতি এড. সানজিদ রশীদ চৌধুরী,ফারাজ করিম চৌধুরী। এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারি কমিশনার ভুমি কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ । এছাড়া রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে ইউনিয়নের দলীয় কার্যালয়ে মরহুমের স্মরণে খতমে কোরআন, দোযা মাহফিল ও তবরুক বিতরণ করেন। এই কর্মসূচি শেষে তারা মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট