1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে মে দিবস পালিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে রাউজানে পালিত হচ্ছে মে দিবস।  এই দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি জলিলনগর বেবিট্যাক্সি স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় জলিলনগরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। চট্টগ্রাম রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁন,যুবদল নেতা সৈয়দ তৌহিদুল আলম, শহীদ চৌধুরী,সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, সহ সভাপতি সালামত উল্লাহ্ লেদু, তাজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,মোহাম্মদ  সোহেল,মোহাম্মদ জাহাঙ্গীর, রাশেদ আলম সিকদার, মহিউদ্দিন,গিয়াস উদ্দীন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ ফরহাদ, প্রচার সম্পাদক বাবু, অর্থ সম্পাদক মোঃ জাবেদ,মোহাম্মদ কোখন,নাজিম তালুকদার, জাবের উদ্দিন, দিদার আলম,আব্দুল মতিন রাজু, এরশাদ, মোহাম্মদ রমজান আলী প্রমুখ।এই দিবসে শ্রমিকরা তাদের পাঁচটি দাবি তুরে ধরেন। দাবিগুলো হচ্ছে ২০১৮ সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারা জামিন যোগ্য করতে হবে এবং শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা বাতিল করতে হবে। ট্রাফিক আইনে মামলায় ঢাকা ও চট্টগ্রাম জেলা উপজেলা পরিবহন শ্রমিকদের কাজ থেকে দ্বিগুন জরিমানা আদায় বন্ধ করতে হবে। ক্যাটাগরি ভিত্তিক সহজ পদ্ধতিতে স্বল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়নের ব্যবস্থা করতে হবে। কাগজ পত্র চেকিং এর নামে সড়ক পরিবহন শ্রমিকদের উপর হাইওয়ে, জেলা ও উপজেলা পুলিশের নির্যাতন হয়রানি বন্ধ করতে হবে। সড়ক, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্য ব্যাটারী চালিত অবৈধ রিক্সা চলাচল বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট