1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে রাজনৈতিক প্রভাব বিস্তার,দখলদারিত্ব ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাউজানে রাজনৈতিক প্রভাব বিস্তার, দখলদারিত্ব এবং মিথ্যা অপবাদসহ বিভিন্ন হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রমজান আলী বাড়ির নুরুল ইসলাম ও কবির আহম্মদ এর পরিবারবর্গ। শুক্রবার, ২১ নভেম্বর রাউজান প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ নুরুল আজিম বলেন, দখলদারিত্ব ও রাজনৈতিক প্রভাব বিস্তারসহ মিথ্যা অপবাদ ও হায়রানির উদ্দেশ্য সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। স্বৈরাচারের দোসর হামিদুল হক ও মো. আকবর কর্তৃক আমাদের বসতবাড়ি উচ্ছেদ ও সীমানা প্রাচীর ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়ার আগে সামাজিকভাবে পরিমাপের পর আমাদের সীমনা প্রাচীর নির্মাণের সময় আমাদের প্রতিপক্ষ রফিক এর কাচারী ঘর থেকে তাদের সকল জিনিসপত্র নিয়ে গেলেও তারা গণমাধ্যমে কিছু নিয়ে যায়নি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা যে তাদের জিনিসপত্র নিয়ে গিয়েছিল সেগুলোর ধারণকৃত ভিডিও আমাদের কাছে রয়েছে। তিনি আরও বলেন, মামলা চলমান থাকা অবস্থায় রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে বসতবাড়ি ভাঙার তৎপরতা চালানো হচ্ছে। মুবিন প্রকাশ মিন্টু সামাজিকভাবে পরিমাপ করে জায়গা বুঝিয়ে দেওয়ার পর আমরা সীমানা প্রচীর নির্মাণ করেছিলাম। সীমনা প্রচীর নির্মাণের পর একটি নিষেধজ্ঞা আরোপ করা হয়। আদলতের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আইনীভাবে লড়তে চাইলেও রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে তারা আমাদের জান মালের ক্ষতি সাধনের চেষ্টা করছে।সংবাদ সম্মেলনে কথা বলেন এডভোকেট মুহাম্মদ নুরুল আবসার। এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম,নুরুল আমীন, কবির আহমদ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট