1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে সাংবাদিকের ঘরে দুর্বৃত্তের হামলা, বাইক সহ আটক ৩

  • প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গণমাধ্যমকর্মী আরফাত হোসাইনের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাংবাদিক আরাফাত হোসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ বাজার নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাউজান পৌরসভার ৮ নং ওর্য়াডের দলিলাবাদ গ্রামের মৃত আহম্মদ মোতালেবের ছেলে রবিউল হোসেন(২২), পৌরসভার ৫ নং ওর্য়াডের সুলতানপুর গ্রামের আবদুর রউফের ছেলে আহম্মদ রহমান আরিফ (২১), রাউজান পৌরসভার ৭ নং ওর্য়াডের মোহাম্মদ জামাল উদ্দীন শরীফের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ (২২)।তিনটি মোটরসাইকেল ফেলে গেছে দুর্বৃত্তরা। হামলাকারীরাদের ভিডিও ও ছবি ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় তারা। আরফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার ছেলে ও দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সদস্য । হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গণমাধ্যমকর্মী আরফত হোসাইন বলেন, পরিকল্পিতভাবে ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে। আমাকে মারার জন্য ৩০ জন এসেছিলেন, তারা ম্যাসেঞ্জার গ্রুপে ভয়েসের মাধ্যমে পরিকল্পনা করেছিল, আমার কাছে তাদের রেকর্ড সংরক্ষণ আছে৷ তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার চরম খেসারত দিতে হবে বলে বলছিলেন তারা। আমি তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ভাইকে জানিয়েছি। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তিনজনকে আটক করা হয়েছে৷ যেহেতু তারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট