1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা প্রবাসি আজিজুল হক সহ বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাউজানে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মুন্সিরঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, দিদার তালুকদার, সাঈদ আমান রানা, মুছা খান মেম্বার, নিজাম উদ্দিন সুজন, সৈয়দ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মুন্না, জাহেদুল ইসলাম, সাইফুদ্দিন রিপন, কবির আহম্মদ, হাসান বাহাদুর,হেলাল উদ্দিন প্রমুখ। লিখিত বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ও চাঁদাবাজী, সন্ত্রাসী, দখলদারিত্ব, অপহরণ ও লুটপাটের মাধ্যমে সাধারণ মানুষ সহ ভিন্নমতের রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িঘর সহ ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুরে লিপ্ত ছিল। একইভাবে ৫ই আগস্ট স্বৈরশাসক পতনের পর থেকে আত্মগোপনে থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও হামলা করে যাচ্ছে। নিজেরাই নিজেদের বাড়িঘরে হামলা করে মামলার ষড়যন্ত্র করছে। বিএনপি নেতা কর্মীদের মামলার ফাঁদে ফেলে ষড়যন্ত্রের পায়তারা করে যাচ্ছে। তিনি আরো বলেন, গত ৩০ সেপ্টেম্বর  চিকদাইর ইউনিয়নের আওয়ামী লীগের কথিত জুলুমবাজ ও জবরদখলকারী ইয়াছিন চৌধুরীর ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিন্তু ওইদিন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আজিজুল হক আজিজ সহ বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজিত চট্টগ্রাম নগরীতে দলীয় একটি কর্মসূচীতে যোগদান করি। এই সুযোগে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীরা সিআইপি’র ঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। সাংবাদিক সম্মেলনে বক্তারা অনতিবিলম্বে বিএনপি নেতা আজিজুল হক সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট